ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মির্জাপুরে সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

টাঙ্গাইলের মির্জাপুর রেজাউল ইসলাম মাখন নামের এক সাজাপ্রাপ্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাখন উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি। তিনি ওই ইউনিয়নের ভররা গ্রামের সবুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রেজাউল ইসলাম মাখনের বিরুদ্ধে দুটি চেক জালিয়াতির মামলা রয়েছে। একটি মামলায় দেলদুয়ার আদালতের বিচারক ১০ লাখ টাকা পরিশোধ ও ১০ মাসের সাজার রায় দেন। ওই মামলাসহ মাখন দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বুধবার সন্ধায় মির্জাপুর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) এনামুল ও মনিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ভবরা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র আরো জানায়, মাখন একাধিক মামলার আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগও রয়েছে।

মির্জাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আজিম খান বলেন, ‘রেজাউল ইসলাম মাখন সাজাপ্রাপ্ত মামলাসহ দুটি মামলার গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102