ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মির্জা ফখরুলের বাসায় ড. মোশাররফ-আমানসহ বিএনপি নেতারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত

কারাগারে আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার সন্ধ্যায় বিএনপি মহাসচিবের উত্তরার (সেক্টর-৪, রোড-১৭, বাসা-২৩) বাসায় যান তিনি।

সেখানে তিনি মির্জা ফখরুলের সহধর্মিনী রাহাত আরা বেগমের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নেন।
এ সময় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্যাহ আমান, দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট আবেদ রাজা ও বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

এরপর ড. খন্দকার মোশাররফ হোসেনসহ তারা কারাগারে আটক দলের জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের শাহজাহান পুরের বাসায় যাবেন তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102