চট্টগ্রামের চন্দনাইশে মিলাদে জিলাপি বিলিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মো. সোলাইমান নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে পৌর সদরের দক্ষিণ জোয়ারা বড়পাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জুমার নামাজের পর মিলাদে জিলাপি বিলির সময় পরিমাণে কম দেয়ার অভিযোগে তর্কাতর্কির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে সোলাইমান আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রবাল চৌধুরী বলেন, দুপুরে আহত ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করানো হয়। মারামারিতে তিনি আহত বলে জেনেছি।