ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিষ্টিপানের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণচেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৩ বার পঠিত

সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুহনী গ্রামে মিষ্টিপান দেয়ার কথা বলে ডেকে নিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযোগে এক বৃদ্ধকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

রোববার (১১ এপ্রিল) বিকেলে ওই গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তার বিরুদ্ধে দোয়ারা বাজার থানায় ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত কালা মিয়া (৬৫) একই ইউনিয়নের পানাইল পুরানপড়া গ্রামের মৃত হারিছ উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালা মিয়া পানাইল পুরানপড়া গ্রামের চৌমুহনী পয়েন্টে পানের দোকানি। রোববার (১১ এপ্রিল) বিকেলে দুই শিশু তার দোকানে মিষ্টি পান খেতে গেলে টাকা লাগবে না বলে দোকানের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে কালা মিয়া। পরে শিশুরা দৌড়ে সেখান থেকে পালিয়ে গিয়ে বিষয়টি তাদের মায়ের কাছে বললে ঘটনা জানাজানি হয়। এসময় বৃদ্ধকে স্থানীয় এলাকাবাসী মারধর করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, শিশুদের জবানবন্দির ভিত্তিতে কালা মিয়ার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। এ বৃদ্ধ পুলিশ হেফাজতে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102