ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিষ্টির দোকানে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি বানানোর অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালানো হয়েছে। নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময়ে দোকানের পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় দই তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং ৩৮ ধারায় ২৫ হাজার ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এসময় ক্যাব-এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102