ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিসরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

মিসরে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ২০ জন নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানী কায়রো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দক্ষিণে আসিউত প্রদেশের একটি মহাসড়কে গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনাটি ঘটে বলে প্রদেশটির গভর্নরের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়। খবর রয়টার্সের।

যান্ত্রিক ত্রুটির কারণে সিমেন্টবোঝাই ওই ট্রাকটি সড়কে থেমে ছিল। এ সময় কায়রো থেকে রওনা দেওয়া যাত্রীবাহী একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটিতে আগুন ধরে যায়। পোড়া বাস থেকে মৃতদেহ ও আহতদের বের করতে উদ্ধারকারীদের ব্যাপক কষ্ট করতে হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স ছুটে যায় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং রাস্তার বেহাল দশার কারণে মিসরে প্রায়ই সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির খবর পাওয়া যায়। সম্প্রতি দেশটিতে হওয়া বেশ কয়েকটি সড়ক ও রেল দুর্ঘটনায় বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে।

মার্চে কায়রোর ৮০ কিলোমিটার দক্ষিণের গিজা প্রদেশে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষ ১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে, রাজধানীর ৪৪০ কিলোমিটার দক্ষিণে তাহতার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে মারা গেছে অন্তত ৩২ জন। আহতও হয়েছিল দেড়শোর বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102