ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারের আরও ২ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

মিয়ানমারের আরও দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা। এছাড়াও আরও ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বলেও জানিয়েছে দেশটি।

সোমবার আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ এ কথা জানিয়েছে।

সপ্তাহান্তে দুই বিক্ষোভকারীকে গুলি করে হত্যা এবং গত ৯ ফেব্রুয়ারি মাথায় গুলিবিদ্ধ হওয়া এক তরুণীর পরবর্তীতে মৃত্যুর পর এই ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র।
নিষেধাজ্ঞার আওতায় আসা এই দুই সামরিক কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোয়ে মিন্ট তুন এবং জেনারেল মং মং কিয়াউ। তারা দুজনই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের (এসএসি) সদস্য।

গত ১ ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ তার ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতাদের গ্রেফতারের পর সরকার পরিচালনায় এসএসি গঠন করে সেনাবাহিনী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102