ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত ৫টি টেলিভিশন চ্যানেল সরিয়ে নিয়েছে।

ফেব্রুয়ারিতে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিক্রিয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“কমিউনিটি গাউডলাইন ও প্রযোজ্য আইন অনুযায়ী আমরা ইউটিউব থেকে বেশ কয়েকটি চ্যানেল বন্ধ করে দিয়েছি এবং অনেকগুলো ভিডিও সরিয়ে নিয়েছি,” এক প্রশ্নের জবাবে দেওয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইউটিউবের এক মুখপাত্র।

এর আগে ফেইসবুক কর্তৃপক্ষও তাদের প্ল্যাটফর্মে মিয়ানমারের সেনাবাহিনী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট ও পেইজ নিষিদ্ধ করেছিল।

প্ল্যাটফর্ম থেকে যে ৫টি চ্যানেল সরানো হয়েছে তার মধ্যে রাষ্ট্র পরিচালিত মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশনের (এমআরটিভি) পাশাপাশি সেনা নিয়ন্ত্রিত মায়াওয়াদি মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি ও এমডব্লিউডি মিয়ানমারও আছে, জানিয়েছে ইউটিউব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102