ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে আজও রাজপথে আন্দোলনকারীরা, গুলিতে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

মিয়ানমারে সেনা শাসনবিরোধী চলমান আন্দোলনে পুলিশের গুলিতে আরো দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন।
সামরিক শাসনের বিরুদ্ধে আজও বিভিন্ন শহরের রাজপথে নেমেছে বিক্ষোভকারীরা। শুক্রবার রাতে ইয়াঙ্গুনের থারকেটা থানার সামনে আটক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে কয়েকশ’ মানুষ। এ সময় তাদের লক্ষ্য করে পুলিশ গুলি চাললে নিহত হন দুইজন।

আটকেপড়া মিয়ানমারের নাগরিকদের সাময়িকভাবে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ১৮ মাস বসবাসের অনুমতি দেয়া হবে তাদের। অভ্যুথানের কারণে তৈরি অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশটিতে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবার মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

এদিকে, সেনা অভ্যুত্থানের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিয়ানমারের প্রথম স্যাটেলাইট আটকে দিয়েছে জাপান। অন্যদিকে, শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারসহ ১শ ৯৮ জন পুলিশ কর্মকর্তা মিয়ানমার থেকে পালিয়ে দেশটিতে আশ্রয় নিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102