ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে আটক বিবিসির সাংবাদিকের মুক্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

মিয়ানমারে আটক বিবিসির প্রতিবেদক অং থুরাকে মুক্তি দেয়া হয়েছে। সোমবার (২২ মার্চ) তিনি মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি অনলাইন। এর আগে ১৯ মার্চ রাজধানী নেইপিদোর আদালত ভবনের বাইরে দাঁড়িয়ে কাজ করার সময় বিবিসির সাংবাদিক অং থুরাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়।

অং থুরাকে তুলে নিয়ে যাবার সময় সাদাপোশাকধারীরা স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যম মিজিমার একজন সাংবাদিক থান টিকে অংকেও ধরে নিয়ে যায়। এমাসের শুরুতে এই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করে সামরিক কর্তৃপক্ষ।

বিবিসির সাংবাদিককে যারা তুলে নিয়ে যান, তারা এসেছিলেন দুপুরবেলা একটি নেমপ্লেট বিহীন গাড়িতে। এর পর থেকে বিবিসি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না।

গত ১লা ফ্রেব্রুয়ারি মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হবার পর থেকে দেশটিতে ৪০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। ওই অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যেই অং থুরা আটক হয়েছিলেন। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102