ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে আরও ২ জন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

মিয়ানমারে সেনা শাসনবিরোধী বিক্ষোভে আরও দুইজন নিহত হয়েছেন। মোগক এলাকায় সেনাদের গুলিতে নিহত হন তারা। এ নিয়ে দেশটিতে ২৩৭ বিক্ষোভকারী নিহত হলো।
এছাড়াও ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরও কঠোর করেছে কর্তৃপক্ষ।

এদিকে, দেশটিতে আজ আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা।

দেশটির সেনা শাসকদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। সামরিক বাহিনীর সহিংসতার বিরুদ্ধে সবাইকে একসাথে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ দেশটির ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে আইন পাশ করেছে যুক্তরাষ্ট্র।

এছাড়াও বিক্ষোভকারীদের ওপর চালানো হামলার কড়া সমালোচনা করেছে দেশটির আইনপ্রণেতারা।

অন্যদিকে, পশ্চিমাদেশগুলোর রাষ্ট্রদূতরা শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেছেন সেনা শাসকদের নিপীড়ন, গণমাধ্যম ও ইন্টারনেট বন্ধ করে দেয়া তাদের জঘন্য কার্যক্রমকে লুকিয়ে রাখতে পারবে না।

নিন্দা জানিয়েছে এশিয়ার দেশগুলোও। সহিংসতা বন্ধে আসিয়ানের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো।

এছাড়াও, দেশটির বিরুদ্ধে আসিয়ানকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102