ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে নিখোঁজ বিবিসির সাংবাদিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

মিয়ানমারে বিবিসি বার্মিজ ভাষার এক সাংবাদিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার অজ্ঞাত পরিচয়ের লোকেরা তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় বিবিসি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবিসির টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, ‘বিবিসি নিউজের বার্মিজ প্রতিবেদক অং থুরাকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়ে যাওয়ায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’

বিবিসি জানায়, শুক্রবার দুপুর নাগাদ মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে তিনি নিখোঁজ হন। তাকে খুঁজে বের করতে বিবিসি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানান তারা।

সংবাদমাধ্যমটির পক্ষ থেকে বলা হয় ‘তাকে খুঁজে বের করতে এবং তিনি নিরাপদ আছেন কিনা তা নিশ্চিত করতে আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।’

স্থানীয় সংবাদমাধ্যম মিজিমা জানায়, তাদের এক সাংবাদিককেও অং থুরার সঙ্গে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

গত মাসে অভ্যত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক জান্তা সরকার দুই হাজারেরও বেশি মানুষকে এখন পর্যন্ত আটক করেছে। সেনা সরকারের রোষের শিকার হচ্ছে দেশটির গণমাধ্যমও। পাঁচটি স্থানীয় গণমাধ্যমের লাইসেন্স বাতিল করেছে সরকার। এছাড়া সংবাদপত্র কার্যালয়ে তল্লাশি চালানো হচ্ছে। সংবাদ সংগ্রহের কারণে গ্রেফতার করা হচ্ছে সাংবাদিকদেরও।

এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অন্তত ১৮ জন এখনও আটক রয়েছেন। আটককৃতদের মধ্যে রয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেসের ফটো সাংবাদিক থেইন জ। ইয়াঙ্গুনে একটি বিক্ষোভ কাভার করার সময় জকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ‘ভীতি তৈরি, ভুয়া খবর ছড়ানো ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি কর্মচারীদের উসকানি দেয়া’র অভিযোগ আনা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102