ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত ৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

মিয়ানমারে পুলিশের গুলিতে আজও নয় বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। তবে দমনপীড়ন উপেক্ষা করে দেশটির বিভিন্ন শহরে আন্দোলন অব্যাহত রয়েছে।
কোনো কিছুতেই শান্ত হচ্ছে না মিয়ানমার। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করেই সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলন দমনে কঠোর অবস্থানে জান্তা সরকার।

অন্যদিকে, দমন পীড়ন উপেক্ষা করে প্রতিদিনই রাজপথে জোরদার হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। বুধবার সকাল থেকেই ইয়াঙ্গুন-মান্দালয়সহ বেশ কিছু জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস-রাবার বুলেট ছোড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করেও ইট পাটকেল নিক্ষেপ করা হয়।

মিয়ানমারে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আবারও নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করেছেন জান্তা সরকারের নিয়োগ দেয়া পররাষ্ট্রমন্ত্রী উনা মং লুইন। আসিয়ানের সঙ্গে চলা ভার্চুয়াল বৈঠকে তিনি এমন দাবি করেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি।

এদিকে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে নতুন দুটি অভিযোগ এনেছে সেনা সরকার। তার আইনজীবী খিন মং জ জানিয়েছেন, সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে তাকে তিন বছরের বেশি কারাদণ্ড দেয়া হতে পারে।

এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে জান্তা সরকারের দমন-পীড়ন জোরালো হতে থাকায় শুক্রবার আবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর নিরাপত্তা পরিষদের বৈঠক হলেও চীন ও রাশিয়ার বিরোধিতার কারণে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102