ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে পুলিশের গুলিতে স্বাস্থ্যকর্মী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

মিয়ানমারে পুলিশের গুলিতে একজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
বৃহস্পতিবার মান্দালয় শহরে বিক্ষোভে নামেন স্বাস্থ্যকর্মীরা। শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ করে গুলি চালায় সেনারা। প্রাণ বাঁচাতে অনেকেই পাশের একটি মসজিদ প্রাঙ্গণে আশ্রয় নেন।

এক চিকিৎসক জানিয়েছেন, নিহত ওই স্বাস্থ্যকর্মী পালাতে গিয়ে পেছন থেকে গুলিবিদ্ধ হন। তার পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ছয় চিকিৎসক ও নার্সকে আটক করে নিয়ে গেছে সেনারা।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত শিশুসহ ৭শ’র বেশি মানুষের প্রাণ গেছে।

এদিকে, মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান এক নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

গ্রেপ্তার হওয়া নেতার বন্ধু ও সহযোদ্ধাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, মোটরবাইক চালিয়ে এক বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেয়ার সময় মুসলিম নেতা ওয়াই মো নাইংকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ বছর বয়সী ওয়াই মো নাইং অভ্যুত্থানবিরোধী অন্যতম নেতা হিসেবে মিয়ানমারে পরিচিতি।

এছাড়া ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনী মিয়ানমারের আরেক নেতা সংহতি বাণিজ্য ইউনিয়নের পরিচালক মায়ো আয়কে আটক করেছে। আন্দোলনকর্মী এই থিনজার মাং ফেসবুকে এ কথা জানান।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গণতন্ত্র আন্দোলনের সমর্থন জানানো জনপ্রিয় অভিনেতা জিন ওয়াইন ও গায়ক পো পোকেও গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102