ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে বৃষ্টির মতো গুলি, নিহত ৩৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

জান্তাবিরোধী বিক্ষোভের ভয়াবহ দিনে বুধবার মিয়ানমারে অন্তত ৩৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। এ নিয়ে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। দেশজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সহিংসতা। এ অবস্থায় মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার বৃহস্পতিবার (৪ মার্চ) জানান, জাতিসংঘ দিনটিকে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী দিন হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে নিরীহ আন্দোলনকারীদের ওপর জান্তা সরকারের বর্বরোচিত হামলায় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

সংকট সমাধানে প্রতিবেশী দেশগুলোর আহ্বানের পরদিনই মিয়ানমারের জান্তা সরকারের এমন আগ্রাসী আচরণ দেখল বিশ্ববাসী।

চারদিকে গুলির শব্দ। বৃষ্টির মতো গুলি থেকে নিজেদের বাঁচাতে শুরু হয় ছুটোছুটি। বুধবার (৩ মার্চ) জান্তাবিরোধীদের ওপর এভাবেই মুহুর্মুহু গুলি চালায় মিয়ানমার পুলিশ। রক্তে রঞ্জিত হয় রাজপথ। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে এদিনও অব্যাহত আন্দোলনের অংশ হিসেবে ইয়াঙ্গুন, ম্যান্দালেসহ দেশজুড়ে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। তাদের দমাতে চড়াও হয় মিয়ানমার সেনাদের মদদপুষ্ট পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইয়াংগুন।

ভয়াবহ দিনে সর্বোচ্চসংখ্যক আন্দোলনকারীর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে মিয়ানমারবাসী। বিকেলেই দাউয়েই শহরে মরদেহ নিয়ে দীর্ঘ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলনকারীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102