ads
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে সেনা অভ্যুত্থান, সু চি কোথায়!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬০ বার পঠিত

মিয়ানমারে রক্তপাতবিহীন সেনা অভ্যুত্থানের ২৪ ঘণ্টা পার হলেও দেশটির নির্বাচিত নেত্রী অং সান সু চি কোথায় আছেন তা জানা সম্ভব হয়নি। সেই সঙ্গে তার সঙ্গে বন্দি হওয়া দেশটির নির্বাচিত সরকারের অপর মন্ত্রীদের অবস্থান জানাও সম্ভব হয়নি। এদিকে সোমবার দেশটির ২৪ জন মন্ত্রীকে বরখাস্ত করেছে সামরিক সরকার এবং সেনা কর্মকর্তাদের মধ্য থেকে ১‌১ জন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার ভোরে অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী।

এনএলডির মুখপাত্র মিয়ো নিউন্ট রয়টার্সকে বলেন, রাষ্ট্রীয় উপদেষ্টা, প্রেসিডেন্ট ও অন্য শীর্ষ নেতাদের ভোরেই অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বন্দিদের মধ্যে রয়েছেন বৌদ্ধ ভিক্ষু সোয়ে নিয়া ওয়ার সায়াদাওয়া। এই ভিক্ষু সু চি’র এনএলডি’র সমর্থক।

মঙ্গলবার সকালে সেনা ও দাঙ্গা পুলিশ রাস্তায় টহল দিচ্ছিল। রাজধানীতে হেলিকপ্টারকে চক্কর দিতেও দেখা গেছে। তবে এখন পর্যন্ত অভ্যুত্থানের বিরুদ্ধে কোনও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা ও পুলিশের গাড়ি অবস্থান নিয়ে আছে। ইয়াঙ্গুনের পরিস্থিতিও একই রকম।

সোমবার বন্ধ করে দেওয়া ফোন ও ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। দোকান-পাট এখনও বন্ধ। একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, সু চি তার সরকারি বাস ভবনে রয়েছেন। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102