ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া রাবার বুলেটে তিনজন আহত হয়েছে।

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের আহ্বানে সাড়া দেয়নি আন্দোলনকারীরা।

শুক্রবার সকাল থেকেই আবারও মহাসড়কে ভিড় করে অং সান সুচির সমর্থকসহ দেশটির জনসাধারণ। জান্তা সরকারের ওপর আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তারা।

এদিকে মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে মাওলামাইনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে পুলিশ।

এর আগে, বিক্ষোভ ও আন্দোলনের সমাপ্তি টেনে সরকারি চাকরিজীবীদের কাজে ফেরার আহ্বান জানান জান্তাপ্রধান মিন অং হ্লাইং। করোনার বিস্তার রুখতে সবাইকে জমায়েত থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারির পর এ আহ্বান জানালেন তিনি।

বৃহস্পতিবার রাতভর চিকিৎসকসহ অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন শতাধিক কর্মকর্তা, মানবাধিকারকর্মী ও বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে শুক্রবার সকালে ২৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে দেশটির সেনা সরকার।

এদিকে সেনা অভ্যুত্থান করায় মিয়ানমারে শাস্তিমূলক নিষেধাজ্ঞা, অস্ত্র ও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণপূর্ব এশীয় দেশের জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী থমাস অ্যান্ড্রুস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102