ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে ১১টি গুরুত্বপূর্ণ পদে সেনা নিয়োগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর অর্থ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ১১টি পদে সেনা সদস্যদের নিয়োগ দিয়েছেন দেশটির সেনা প্রধান মিন অং লাইং।

সোমবারের অভ্যুত্থানে ২৪ জন মন্ত্রী ও উপমন্ত্রীকে পদচ্যুত করে সামরিক জান্তা। মিয়ানমারের সেনাবাহিনীর গণমাধ্যম মিয়াওয়াদ্দায় টেলিভিশনে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
নতুন করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পর জয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সামরিক জান্তা। যদিও নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেবিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে, সেনা অভ্যুত্থানের বিষয়ে জবাব চেয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। এদিকে, মিয়ানমারের বেশিরভাগ অঞ্চলে এখনো বন্ধ রয়েছে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ।

গেল বছরের নভেম্বরের নির্বাচনে অং সান সুচির দল বড় জয় পায়। তবে নির্বাচনে জালিয়াতি ও কারচুপির অভিযোগ আনে সেনাবাহিনী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102