ads
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুক্তিযুদ্ধের ক্রেডিট আ’লীগ ছিনতাই করতে চায়: নুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৯ বার পঠিত
নুরুল হক নুর। ফাইল ছবি

মুক্তিযুদ্ধের ক্রেডিট বর্তমান আওয়ামী লীগ সরকার ছিনতাই করে নিতে চায় বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর। তিনি বলেছেন, তাদের সাথে থাকলে সবাই মুক্তিযোদ্ধা, না থাকলে স্বাধীনতাবিরোধী।

আওয়ামী লীগের সমালোচনা করে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দল করেনি। মুক্তিযুদ্ধ কোনো দুই-চার-পাঁচজন ব্যক্তি করেনি। মুক্তিযুদ্ধ করেছে দেশের কৃষক, শ্রমিক-জনতা। আমরা সেই মুক্তিযোদ্ধাদের কাছেই শুনেছি এদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। সেই যুদ্ধে দল-মত নির্বিশেষে সকল মানুষ অংশ নিয়েছে। এখন সেই মুক্তিযুদ্ধের ক্রেডিট ছিনতাই করে নিতে চায় বর্তমান সরকার আওয়ামী লীগ। তাদের সাথে থাকলে সবাই মুক্তিযোদ্ধা, না থাকলে স্বাধীনতাবিরোধী।

শুক্রবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পাটকল, চিনিকলসহ দেশীয় শিল্প বন্ধের চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে নুরু বলেন, ‘‌‌আজকে সম্রাট-পাপিয়াদের মতো চুনোপুটি ধরে কী হবে; যদি আপনারা রুই-কাতলার প্রশ্নই এড়িয়ে যান’।

পাটকল-চিনিকল শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের টনক নড়াতে হলে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণকে বোঝাতে হবে চিনি শিল্প, পাট শিল্প, চামড়া শিল্প এগুলোতো আমাদের একার দায়িত্ব নয়। এগুলোকে যারা রক্ষা করতে চান তারা দলমত নির্বিশেষে চলে আসেন, কোনো ব্যানার লাগবে না।

নূর আরও বলেন, বন্ধ পাটকল রাষ্ট্রীয় উদ্যেগে চালু করতে হবে, চিনিকল বন্ধ করা যাবে না। পর্যাপ্ত বরাদ্দ ও দক্ষ পরিচালনার মাধ্যমে পাটকল, চিনিকলের আধুনিকায়ন করতে হবে।

#বিডি২৪লাইভ ডট কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102