ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুক্তিযুদ্ধের বিজয় এখনো সংহত হয়নি: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৫২ বার পঠিত

‘মুক্তিযুদ্ধের বিজয় এখনো সংহত হয়নি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি ৫১ বছরে বিজয়কে নস্যাৎ করতে তৎপর।’

শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয় এখনো সংহত হয়নি, শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতার ৫১ বছরে বিজয়কে নস্যাৎ করতে তৎপর। সাম্প্রদায়িক অপশক্তির কারণে বিজয়কে আমরা উপভোগ করতে পারিনি। সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে সকলকে সতর্ক থাকতে হবে।’

এদিকে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিজয়কে সংহত করার কাজে বড় অন্তরায় সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করতে হবে। বিএনপি এদের উসকানি দিচ্ছে। ষড়যন্ত্র করছে। বিএনপির পৃষ্ঠপোষক সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হবে। বিজয়ে এটাই আমাদের অঙ্গীকার।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা আব্দুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102