ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুক্তির অনুমতি পেল ‘সোনার চর’

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১০৩ বার পঠিত

প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে তারকাবহুল সিনেমা ‘সোনার চর’। বুধবার (১৭ জানুয়ারি) সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক জাহিদ হাসান।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানী ও জায়েদ খান।

জায়েদ খান বলেন, এই সিনেমায় ভিন্ন এক জায়েদ খানকে দেখতে পাবেন দর্শক। নিজেকে ভেঙেছি। অনেক পরিশ্রম করতে হয়েছে কাজটি করতে গিয়ে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

সিনেমার কাহিনি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আর তার স্বামীর চরিত্রে ওমর সানী, তিনি লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন। জায়েদ খান মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি।

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয় সিনেমাটির শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102