ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৪০ বার পঠিত

ফুটবল মাঠে ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। কোপা আমেরিকার ফাইনালের পর গত সেপ্টেম্বরে ফের মুখোমুখি লড়াইয়ে নেমেছিল এই দুই দল। ম্যাচের পাঁচ মিনিট খেলাও হয়েছিল। কিন্তু স্বাগতিক দেশ ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তরের বাধায় সেই ম্যাচ আর শেষ করা সম্ভব হয়নি। এখনও স্থগিত হয়ে আছে ম্যাচটি।

সেই ম্যাচের ভাগ্যে কী আছে তা ঠিক করবে লাতিন আমেরিকান ফুটবলীয় সংস্থা কনমেবল ও আন্তর্জাতিক ফুটবলীয় সংস্থা ফিফা। তবে তার আগে পূর্ব নির্ধারিত আরেক ম্যাচে লড়তে দেখা যাবে ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলকে।

বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে ব্রাজিলকে নিজেদের মাঠে স্বাগত জানাবে আর্জেন্টিনা। কাগজে-কলমে এটি ফিরতি ম্যাচ হলেও, আগের ম্যাচ স্থগিত হয়ে থাকায় এটিই মূলত বাছাইপর্বে দুই দলের প্রথম ম্যাচ। স্থগিত ম্যাচটি হয়তো নতুন বছরের আগে আলোর মুখ দেখবে না।

বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনার সান জুয়ান ডেল ভিসেন্তেনারিওতে হবে সুপার ক্লাসিকো ম্যাচটি। যেখানে ব্রাজিল নামবে কোপার ফাইনালে হারের প্রতিশোধ নিতে আর আর্জেন্টিনার লক্ষ্য থাকবে বিশ্বকাপ টিকিটের দিকে আরও এক পা দেওয়ার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102