ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুখোমুখি ভারত-শ্রীলংকা: পরিসংখ্যান ভারতের পক্ষে, শ্রীলংকাও কম না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

এশিয়া কাপের সুপার ফোরে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলংকা। এই ম্যাচটি ভারতের জন্য বলতে গেলে বাঁচামরার লড়াই। এবারের এশিয়া কাপের সুপার ফোরের সমীকরণ খুব সহজ নয়। পরপর দুই ম্যাচ হারলেই দলকে বিদায় নিতে হবে আসর থেকে।

সে শংকা মাথায় নিয়েই ভারত আজ লংকার বিপক্ষে মাঠে নামবে। কারণ এরই মধ্যে ভারত পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরে গেছে । প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় দেয়ালে পিঠ ঠেকে গেছে রোহিত শর্মাদের। আজকের ম্যাচে শ্রীলংকা জিতলে তাদের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

মঙ্গলবার সুপার ফোর পর্বে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে এশিয়া কাপের অন্যতম দাবিদার ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। নাগরিক টিভি ও গাজী টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পরিসংখ্যান কি বলছে, কাকে এগিয়ে রাখছে পরিসংখ্যান? চলুন জেনে নেয়া যাক।

পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে আছে ভারতই। দুই দল এখন পর্যন্ত ২২টি টি-২০তে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জয় পায় ১৪ টিতে, আর শ্রীলংকার জয় ৭ ম্যাচে। যদিও সর্বশেষ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে লংকানরা।

ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে টি-২০র সাম্প্রতিক পরিসংখ্যানে অবশ্য কিছুটা এগিয়ে আছে ভারত।

লংকানরা তাদের সর্বশেষ ৫ ম্যাচে জিতেছে ৩টি, অন্যদিকে ভারত ৫ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে।

এদিকে শ্রীলংকা আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় তাদের সর্বশেষ ম্যাচের একাদশই আজ রাখার কথা। ভারত একাদশে আনতে পারে বেশ কয়েকটি পরিবর্তন।

একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে পেসার আভেশ খানের। লেগি পাকিস্তানের বিপক্ষে রবি বিষ্ণু ভালো করলেও টিম কম্বিনেশনের কারণে জায়গা হারাতে পারেন তিনি।

সেক্ষেত্রে ফিরবেন বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল। অন্যদিকে গত ম্যাচে খারাপ করা রিশাভ পান্তের জায়গায় উইকেটরক্ষক হিসেবে দেখা যেতে পারে দিনেশ কার্তিককে।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্ডো, দিলশান মধুশঙ্কা।

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক/রিশাভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, অর্শদীপ সিং, ইয়ুজবেন্দ্র চাহাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102