ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুখ প্যারালাইসিসে আক্রান্ত জাস্টিন বিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৫০ বার পঠিত

কানাডিয়ান সংগীত শিল্পী জাস্টিন বিবার অসুস্থ থাকার কারণে চলতি সপ্তাহে তিনি তার শো বাতিল করেছেন। মুখ প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার কারণে তিনি শো বাতিল করেন। খবর বিবিসি।

২৮ বছর বসয়ী এই গায়ক তার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় জানান, রামসে হান্ট সিনড্রমে তিনি আক্রান্ত হয়েছেন। এর ফলে ঠিক মতো কথা বলতে পারছেন না। কথা বলার সময় মুখ বেকে যাচ্ছে এবং চোখও বন্ধ হয়ে যাচ্ছে।

এ রোগে আক্রান্ত হওয়ার কারণে জাস্টিন বিবারকে দেখলে মনে হতে পারে তিনি হয়ত অন্ধ হয়ে গেছেন। হান্ট সিনড্রমে আক্রান্ত হওয়ার কারণে চোখেও সমস্যা দেখা দিয়েছে। প্রকৃত অর্থে তার চোখ ঠিক আছে।

জাস্টিন বিবার বলেন, আমি আমার মুখমণ্ডলের এক পাশ ব্যবহার করতে পারছি না। ফলে হাসতেও পারছি না। কারণ এক পাশ সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে গেছে।

মেডিকেল বিশেষজ্ঞরা জানিয়েছেন, যখন কোনো ব্যক্তি এ ধরনের সিনড্রমে আক্রান্ত হন তখন তিনি তার মুখমণ্ডলের স্নায়ু ব্যবহারের কার্যকারিত হারিয়ে ফেলেন। আবার কারো কারো কানেও সমস্যা দেখা দেয়।

এ সপ্তাহে জাস্টিন বিবারের পৃথিবী ঘুরে বেড়ানোর কথা ছিল। যা গত ফেব্রুয়াতি শুরু হয়েছে। কিন্তু হঠাৎ করে মুখমণ্ডলে সমস্যা দেখা দেয়ায় বাতিল করা হয়েছে তিনটি শো।

চলতি সপ্তাহে তার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এবং কানাডার টরেন্টতো শো করার কথা ছিল। এছাড়া আগামী সপ্তাহে নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে কনসার্ট করারও কথা ছিল।

যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক জানিয়েছে, এ ধরনের সমস্যার ফলে মুখমণ্ডল প্যারালাইসিস হয়ে যেতে পারে এবং কানে শোনাও বন্ধ হয়ে যেতে পারে। অধিকাংশ লোকই এ সমস্যায় আক্রান্ত হতে পারে। তবে অনেকের ক্ষেত্রে এ সমস্যা অস্থায়ী। আবার কারো জন্য স্থায়ী হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102