ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুগদায় বিএনপির এক নেতার নির্দেশে বাসে আগুন: পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৬৭ বার পঠিত

রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রী বেশে মিডলাইট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার নাম আলামিন।

তার বাবার নাম মনিরুজ্জামান। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করেন আলামিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন স্বীকার করেন, তিনিসহ দুজন সেই বাসে যাত্রী বেশে উঠেছিলেন। এক বিএনপি নেতার নির্দেশক্রমে বাসে আগুন ধরিয়ে দেন তিনি।

আজ (বুধবার) দুপুর পৌনে একটা দিকে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে এই তথ্য জানান।

তিনি জানান, বাসে আগুন দেওয়া গ্রেপ্তার যুবকের নাম আলামিন। তার বাবার নাম মনিরুজ্জামান। প্রাথমিকভাবে সে পুলিশের কাছে স্বীকার করেছে বিএনপি এক নেতার নির্দেশক্রমে যাত্রীবেশে সে বাসে উঠে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয়। তার অপরসঙ্গী ঘটনার পর পর পালিয়ে যায়। বিস্তারিত আরো তদন্ত করে দেখা হচ্ছে পালিয়ে যাওয়া মিজান নামে অপর এক যুবককে খোঁজা হচ্ছে।

বুধবার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে মুগদা হাসপাতালের সামনে মিডলাইন পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালেও বাসটি পুরোপুরি পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেটর জয়নাল এ তথ্য দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসের যাত্রীবেশে ছিলেন। বাসটি এসে হঠাৎ সড়কের ওপর ব্রেক করলে বাস থেকে কয়েকজন যাত্রী বের হয়ে বাসটি ভাঙচুর শুরু করেন। এর মধ্যে ভেতরে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102