ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুচলেকা নিয়ে ছেলেসহ রত্নাকে ছেড়ে দিয়েছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৫৫ বার পঠিত
থানা থেকে ছাড়া পান রত্না ও তার ছেলে ইশা আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী সৈয়দা রত্না এবং তার কলেজপড়ুয়া ছেলে ইশা আব্দুল্লাহকে আটকের প্রায় ১২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।

রোববার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তেঁতুলতলা মাঠে ফেসবুক লাইভ করার সময় তাদের আটক করে পুলিশ। রাত ১০টার পর তারা ছাড়া পান।

রাত ১২টার দিকে নিউমার্কেট জোনের এসি ফারুক মোহাম্মদ শরিফুজ্জামান ঢাকা মেইলকে জানান, মা ও ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। ‌তাদের নামে এখনও কোনো মামলা হয়নি।

পুলিশ কর্মকর্তা জানান, ওই নারী নিজের ভুল বুঝতে পেরেছেন। বিষয়টি বুঝতে না পেরে আবেগে তিনি বাধা দিয়েছিলেন। সরকারি কাজে আর কখনও মা-ছেলে বাধা দেবেন না এই মর্মে মুচলেকা দিয়েছেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ‌ তারা এখন পরিবারের জিম্মায় আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তেঁতুলতলা এলাকার এক বিঘা জমিতে পাকিস্তান আমলে এক পরিবার বাস করত। তারা যুদ্ধের সময় পাকিস্তানে চলে যায়। ‌বিহারি সেই পরিবার আর ফিরে আসেনি।‌ সেই এক বিঘা জমিটি ঢাকা সিটি করপোরেশন থানা ভবন নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছে।

22

রত্নার পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে তেঁতুলতলা মাঠের কাজের জন্য ইট-সুরকি ফেলা হচ্ছিল। এই ‌ দৃশ্য দেখে রত্না সেখানে যান এবং ছেলেকে নিয়ে প্রতিবাদ করেন। এক পর্যায়ে তিনি ফেসবুক লাইভ করেন। ওই সময় তাকে পুলিশ ধরে গাড়িতে তোলে। এর কিছুক্ষণ পরে তার কলেজপড়ুয়া ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়।

তাদের আটকের পর থেকে পুলিশ বিষয়টি অস্বীকার করে আসছিল। তবে ১২ ঘণ্টা পর মা ও ছেলেকে ছেড়ে দেওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102