ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার বেলালের ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তারকৃত বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলার ৪নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজান এ আদেশ দেন।
এর আগে সকালে জেলা পিবিআই এর পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ বেলালকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে।

বেলালকে গতকাল রোববার দুপুরে কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তারকৃত বেলাল ওই ওয়ার্ডের ইব্রাহিমের ছেলে। তিনি চরফকিয়া ইউনিয়ন যুবলীগের একজন সদস্য।

তদন্তকারী কর্মকর্তা নোয়াখালী জেলা পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, আসামীকে আদালতে সোপর্দ পূর্বক পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছেন তারা। পরে আদালত শুনানী শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আজই তাকে পিবিআই জেলা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, গত ১৯শে ফেব্রুয়ারি শুক্রবার কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজারে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের গুলি ছুঁড়ে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কির। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০শে ফেব্রুয়ারি রাত ১০টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় ২৩শে ফেব্রুয়ারি মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন রাতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102