ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুজিবকোট পরলেই মুজিবসৈনিক হওয়া যায় না: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে, শেখ হাসিনার খাটি কর্মী হতে হবে।

শেখ হাসিনা শাসক নন উল্লেখ করে কাদের বলেন, তিনি (শেখ হাসিনা) জনগণের সেবক।

বিএনপি নেতাদের অপপ্রচারের বিপরীতে আওয়ামী লীগ গঠনমূলক সত্য প্রকাশ করবে জানিয়ে তিনি বলেন, আমরা কাজ দিয়ে প্রমাণ করব।

‘আন্দোলনের মাধ্যমে নির্যাতনের জবাব দেওয়া হবে’- মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে বিএনপি হত্যা করেছে। এখন বিএনপি নেতারা ঘরে আছেন। অথচ আমরা তাদের শাসনামলের ৫ বছরে পাঁচ দিনও ঘরে থাকতে পারিনি। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলন করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক, কোনো আপত্তি নেই। কিন্তু আগুন নিয়ে খেললে, সহিংসতা করলে আমরা প্রস্তুত আছি। জনগণের জানমাল রক্ষায় সমুচিত জবাব দেওয়া হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্লাহ খান সোহেল ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102