ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুজিববর্ষ উপলক্ষে শেরপুর প্রেসক্লাবে বই প্রদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে বই প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বই প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।

প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

পরে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিয়য় সভায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ। সভায় ভার্চুয়ালে যুক্ত হন সংগঠনের সভাপতি মোল্লা জালাল উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সিনিয়র সাংবাদিক আব্দুর রফিক মজিদ, হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল প্রমুখ।

বক্তারা করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে প্রণোদনা সহায়তা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ওইসময় ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102