ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মুজিব’ সিনেমা দেখার আমন্ত্রণ জানালেন শাকিব খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৫৭ বার পঠিত

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ-তিতিক্ষা বড় পর্দায় তুলে ধরার প্রয়াসে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। গতকাল শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি। পর্দায় বঙ্গবন্ধু জীবনী দেখতে দলে দলে সিনেমা হলে যাচ্ছেন দর্শক। এবার ঢালিউড সুপারস্টার শাকিব খানও ছবিটি দেখতে আমন্ত্রণ জানালেন সবাইকে।

শাকিব নিজের ফেসবুকে লিখেছেন, ‘‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব- একটি জাতির রূপকার’ চলছে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। সবাইকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানাই।’’

‘মুজিব: একটি জাতির রূপকার’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটি নির্মাণ করেছেন বলিউডের বায়োপিক মাস্টার খ্যাত শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।

আরিফিন শুভ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক শিল্পী।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে। এরপর ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শ্যুটিং সম্পন্ন হয়। মূলত, সিনেমাটির শেষ কয়েকটি দৃশ্যের চিত্রায়ণ হয় এখানে। তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরসহ ঢাকার বেশকিছু এলাকায় এবং গোপালগঞ্জে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102