ads
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান-বাসের ধাক্কায় মাইক্রোর ২ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৫ বার পঠিত

মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান-বাসের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৯জন। শনিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৬০) ও একই গ্রামের আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ হোসাইন (১০)।

আহতদের মধ্যে মোমেন (৩৫), আক্তার হোসেন (৩০), আফরিন (১০), গিয়াস উদ্দিন (৫০), মেহেদী হাসান (২২), নাসরিন বেগম (৪৩), জাহানারা বেগম (৭০), রুবেল কর্মকারের (৩৬) পরিচয় পাওয়া গেছে।

স্থানীয় ও আহতদের কয়েকজন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামে যাচ্ছিলেন গিয়াস উদ্দিন। এ সময় চালকসহ মাইক্রোবাসটিতে ছয়জন যাত্রী ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে মাইক্রোবাসটি মহাসড়কের বাউশিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মাক্রোবাসটি উল্টে পাশের ঢাকাগামী লেনে পড়ে। সেখানে শান্তি পরিবহনের একটি বাস পুনরায় ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুলাল মিয়া ও মোহাম্মদ হোসাইন মারা যান।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম বলেন, মরদেহ দুর্ঘটনাকবলিত যান পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102