ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সিগঞ্জে নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

মুন্সিগঞ্জের লৌহজংয়ের কলমা ইউনিয়নের ভরাকর এলাকায় পদ্মা নদীতে আপনজনদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে সামিয়া আক্তার (১১) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পানিতে ডুবে যায় ওই শিক্ষার্থী।

ওই স্কুল শিক্ষার্থী উপজেলার কলমা ইউনিয়নের ভরাকর এলাকার কর্নেল বেপারির মেয়ে। সামিয়া ধাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

কান্নাজড়িত কণ্ঠে সামিয়ার মামাতো ভাই সাংবাদিক আরাফাত মুন্না বলেন, বাড়িভর্তি মানুষ। সবাই একসঙ্গে কতো আনন্দ করছিলাম। আনন্দের সঙ্গে গোসল করতে গিয়ে কান্না নিয়ে ফিরতে হলো।

স্কুলছাত্রীর ভাই আরাফাত মুন্না আরো জানান, সামাজিক একটি অনুষ্ঠানের জন্য সামিয়াদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। রোববার দুপুরের দিকে ১৫ থেকে ১৬ জন মামাতো-ফুপাতো ভাইবোন পদ্মা নদীতে গোসল করতে যাই। নদীর পাশে চরে ছেলেরা ফুটবল খেলার সময় সামিয়াসহ অপর স্বজনরা পানিতে নেমে গোসল করার সময় সামিয়া নিখোঁজ হয়।

বিষয়টি জানতে পেরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সামিয়াকে অজ্ঞান অবস্থায় পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102