ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সিগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৪

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৭৫ বার পঠিত

মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সিগঞ্জ সড়কে একতলা টিন শেডের জে কে প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে চারজন আহত হন। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬)। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম আরও জানান, ঘটনার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102