ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সিগঞ্জে ৪ লাখ চিংড়ি রেণু জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে কোস্টগার্ডের অভিযানে চার লাখ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এরপর সেগুলো পদ্মায় অবমুক্ত করে দেয়া হয়।

শুক্রবার (১৯ মার্চ) রাত ২টায় উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে চট্টগ্রাম হতে মংলাগামী ব্যাপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে এসব চিংড়ি রেণু জব্দ করা হয়।

শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় এসব চিংড়ি রেণু পদ্মায় অবমুক্ত করা হয়। জব্দকৃত চিংড়ি রেণুগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা মো. রেদোয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ওই যাত্রীবাহী বাস থেকে ১৬ গ্যালন গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়।

তিনি আরও বলেন, শনিবার সকাল ১০টায় কোস্টগার্ডের পদ্মাসেতু কম্পোজিট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার (সিপিও), টুআইসি বুলবুল (পিও), মৎস অধিদফতরের ক্ষেত্র সহকারী মনিরুজ্জামানের উপস্থিতিতে জব্দকৃত রেণুগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

এ ঘটনায় ওই বাস চালক ও হেলপার থেকে এমন পণ্য আর পরিবহন করবে না মর্মে মুচলেকা নিয়ে পরিস্থিতি বিবেচনায় ছেড়ে দেয়া হয়েছে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

তিনি বলেন, মিরসরাই-সীতাকুণ্ড উপকূল থেকে শুরু করে ফেনী ও মুহুরী নদীর মোহনা পর্যন্ত শত কিলোমিটার এলাকার বিভিন্ন নদী ও খাল থেকে অবৈধভাবে এই রেণু নিধন চলছে।

পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে এসব পোনা পৌঁছে যাচ্ছে মংলা, খুলনা অঞ্চলের চিংড়ির ঘের ব্যবসায়ীদের কাছে। জব্দকৃত চিংড়ির রেণুগুলো একই পদ্ধতিতে ব্যবসায়ীদের কাছে পৌঁছানো হচ্ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102