ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি খালের পাশ থেকে অজ্ঞাত (৪২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের স্থানীয় একটি খালের পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা আরো জানায়, গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার ওই ব্যক্তিকে একই স্থানে খালের পানিতে পড়ে থাকতে দেখা গিয়েছিল। পরে স্থানীয় খালেদা আক্তার নামে এক নারী বিষয়টি দেখে তার ভাইয়ের সহযোগিতায় তাকে বাড়িতে নিয়ে শার্ট-প্যান্ট পরিয়ে, খাবার খেতে দেয়। পরে ওই ব্যক্তি তাদের বাড়ি থেকে চলে যায়। সে সময় তার নাম পরিচয় জানতে চাইলে কারো সাথে তিনি কোনো কথা বলেননি। আজ তিন দিন পর একই খালের পাড়ে ওই ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102