ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সীগঞ্জে ফেরি না পেয়ে শত শত যাত্রীর বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আটকে পড়া যাত্রীরা বিক্ষোভ করেছে। গতকাল রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে তারা পদ্মা পাড়ি দিতে না পেরে আটকে আছে শিমুলিয়া ঘাটে।

আজ সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে কোনো ফেরি না চলায় নদী পার হতে পারছে না এসব যাত্রী। শত শত মানুষ আটকে পড়ায় তারা বিক্ষুব্ধ হয়ে ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

মাওয়া ট্রাফিক অফিসের টিআই হিলাল উদ্দিন বলেন, লকডাউনের কারণে গতকাল থেকে শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও পরিবহনের চাপ বেড়ে যায়। সন্ধ্যার দিকে কালবৈশাখীর কারণে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। এদিকে, আজ সকাল থেকে লকডাউনের কারণে কোনো ফেরি না চলায় এসব যাত্রী নদী পার হতে পারছিল না। তাই ক্ষুব্ধ হয়ে তারা পারাপারের জন্য বিক্ষোভ মিছিল করে। তবে একটি ফেরি কিছুক্ষণ আগে ছেড়ে গেছে।

হিলাল উদ্দিন আরো বলেন, বর্তমানে ঘাট এলাকায় পারাপারের জন্য ৭ শতাধিক গাড়ি অপেক্ষা করছে। এর মধ্যে ৫০টির মতো যাত্রীবাহী বাস, ৪ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102