ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ছিটকে নদীতে পড়ে নিখোঁজ ট্রলারযাত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৫২ বার পঠিত

মুন্সীগঞ্জ সদরের মিরেশ্বরাই এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় পণ্যবাহী ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে একজন নিখোঁজ হয়েছেন। এ সময় আহত হন পাঁচজন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ী মো. জয়নাল (৩৮)। সাঁতরে তীরে উঠতে পারা আহতরা হলেন মো. মনির (৩৫), মো. নাসির (৫৫), মো. আসাদ (৫০), আনোয়ার (৩৫) ও সাদ্দাম (২৮)।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আতিক জানান, ট্রলারে করে সবজি নিয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর ফেরিঘাট থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন ছয়জন কাঁচামাল ব্যবসায়ী। পথিমধ্যে একটি নৌযান তাঁদের ট্রলারকে ধাক্কা দিলে তারা নদীতে ছিটকে পড়েন। পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জয়নাল নিখোঁজ হন। তাঁকে উদ্ধার করতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

ট্রলারটি পুলিশের জিম্মায় রয়েছে বলে জানান এসআই মো. আতিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102