ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রামপুলিশ আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৫ বার পঠিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক গ্রামপুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন জনতা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গজারিয়া উপজেলার টেংগাররচর ইউনিয়নের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত গ্রামপুলিশ সদস্যের নাম আফজাল হোসেন (৪০)। তিনি টেংগারচর ইউনিয়নের টেংগারচর গুচ্ছগ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক বলে জানা গেছে।

শিশুটির মা জানান, সোমবার সকালে উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গুচ্ছগ্রামের শিশুটির পাতানো মামা আফজাল হোসেন চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায়। এর পর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ভয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আফজাল হোসেন পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

শিশুটির বাবা বলেন, আমি সামান্য একজন কৃষক, যার জন্য আমার সর্বনাশ হয়েছে আমি তার উপযুক্ত বিচার চাই। তবে ঘটনার পর থেকে প্রভাবশালীরা তাকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102