ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুফতি আমির হামজাকে তুলে নেয়ার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ বিশিষ্ট ওয়াজিন মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজাকে সাদা পোশাকে প্রশাসনের পরিচয়ে তার গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে দাবি করেছেন তার পরিবার।

সোমবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্বিবিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবুরাভিটার নিজ বাড়ি থেকে তাকে তুলে নেয়া হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ ও ইবি থানা পুলিশ কিছুই জানে না বলে জানিয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে আমির হামজা তার নিজ বাড়িতে গেলে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পারিবারের পক্ষ থেকে জানানো হয়। তবে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা তাকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন। তাকে ঢাকার স্পেশাল টিম আটক করেছে কি না সে বিষয়ে তেমন তথ্য পাওয়া যায়নি।

মুফতি আমির হামজার দাদা জান মোহাম্মদ জানান, আমির হামজা আজকেই যশোর থেকে বাড়িতে তার মা-বাবার সাথে দেখা করতে এসেছিল। সে সময় প্রশাসনের পরিচয়ে তাকে নিয়ে গেছে।

মুফতি আমির হামজার স্ত্রী তামান্না সুলতানা জানান, বিকেল ৫টার দিকে আমার শ্বশুর বাড়িতে ছয় থেকে সাতজন সাদা পায়জামা পাঞ্জাবী পরা ব্যক্তি প্রবেশ করে। কোনো কিছু বলার আগেই তাকে হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে কালো একটি হাইচ গাড়িতে তোলেন। পরে ওই পোষাকধারীরা গাড়িতে উঠে তাদের কালো পোষাকটি গায়ে দিয়ে গাড়ি টান দেন। তাদের কাছে রাইফেলসহ অস্ত্র ছিল বলে তিনি জানান। তিনি তার স্বামীকে উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেন।

মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের রিয়াজ সর্দারের ছেলে।

এ ব্যাপারে পাটিকাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সফর আলী জানান, আমি লোকে মুখে শুনেছি কে বা কারা মুফতি আমির হামজাকে ধরে নিয়ে গেছে। তাছাড়া কিছুই বলতে পারবো না।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, এব্যাপারে আমরা কিছুই জানি না। একই কথা বলেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মুফতি আমির হামজা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আকিজ গ্রুপের ঢাকার মসজিদের খতিবের দায়িত্বও পালন করছেন তিনি।

©নয়া দিগন্ত

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102