ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুমিনুলের পর লিটনেরও শতকের আক্ষেপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৯ বার পঠিত

অধিনায়ক মুমিনুল হক আউট হওয়ার পর যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন লিটন দাসও। বোল্টের অফ সাইডের বল ব্যাটের কোনায় লাগিয়ে সাজ ঘরে ফেরেন লিটন দাস। ফেরার আগে তার নামের পাশে লেখা ছিল ৮৬ রান। বাংলাদেশের দুই সেট ব্যাটসম্যানকে আউট করেন বোল্ট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৭০ রান। ফলে ৪২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

এর আগে তৃতীয় দিনের শুরুতেই তরুণ ব্যাটার মাহমুদুল হাসান ব্যক্তিগত ৭৮ রানের মাথায় সাজঘরে ফেরার পর অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ব্যাটিংয়ে নেমেছিলেন মুশি। শুরুটা ভালোও করেছিলেন। তবে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মাত্র ১২ রান করে ফিরেছেন মুশফিক।

এরপর আগের দুই উইকেট পাওয়া সেই নিল ওয়াগনারের আবারও উইকেট পান। যেন বাংলাদেশের আশার পালে বিষদাঁত ফুটিয়ে দেন বাঁহাতি এই ফাস্ট বোলার। সাদমান ও শান্তর পর তার শিকার লাল-সবুজের সবচেয়ে ভরসার জায়গা মাহমুদুল হাসান জয়। ২২৮ বলে অনবদ্য ৭৮ রান করে হ্যানরি নিকোলসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই তরুণ তুর্কি।

আগের দিন ৭০ রানে অপরাজিত থাকার পর তৃতীয় দিনে কেবল ৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন জয়। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই অর্ধশতক হাঁকানোর পর প্রথম ও আরাধ্য সেই শতকের দিকেই এগিয়ে যাচ্ছিলেন এই তরুণ টাইগার ব্যাটার। তবে ওয়াগনার সেটা হতে দেননি। তার বাউন্সারে শেষ পর্যন্ত জয়ের ইনিংসের ইতি ঘটে।

এর আগে প্রথম দিনের মতো দ্বিতীয় দিন শেষেও স্বস্তিতে টিম টাইগার্স। রোববার (২ জানুয়ারি) কিউইদের ৩২৮ রানে আটকে দেওয়ার পর ব্যাট হাতেও ভালো করে সফরকারীরা।

২ উইকেট হারিয়ে ১৭৫ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৭০ ও অধিনায়ক মুমিনুল হক ৮ রানে অপরাজিত ছিলেন। এর আগে বে ওভালে ব্যাট হাতে দারুণ শুরু করেন সাদমান ইসলাম। তাকে ভালোভাবে সঙ্গ দেন মাহমুদুল হাসান জয়। দেখেশুনে খেলে ভালোভাবেই এগোচ্ছিলেন তারা। তবে লাঞ্চ বিরতির আগে ওয়াগনারের শিকার হন সাদমান। সাজঘরে ফেরার আগে তিনি করেন ২২ রান।

সাদমান ফিরলেও আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন। তবে নাজমুলকেও ৬৪ রানে সাজঘরে ফেরান ওয়াগনার।

এর আগে ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে কিউইরা। তবে মিরাজ-শরিফুলের বোলিং নৈপুণ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্ল্যাকক্যাপরা। দ্বিতীয় দিন মাত্র ৭০ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারিয়ে ৩২৮ রানে থামে স্বাগতিকদের ইনিংস। মিরাজ ও শরিফুল দুজনই নেন ৩টি করে উইকেট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102