ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুমিনুল-লিটনের ব্যাটে বড় লিডের পথে টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারী) জহুর আহমেদ স্টেডিয়ামে শেষ সেশনটি হঠাৎ করেই রং বদলে দেয়। সফরকারী ক্যারিবীয়রা তাদের শেষ ৫ উইকেট হারায় মাত্র ৬ রানের ব্যবধানে ২২ বলের মধ্যে। ২৫৩ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর ২৫৯ রানে অলআউট। ১৭১ রানে এগিয়ে যাওয়ার সুবিধাকে অবশ্য কাজে লাগাতে পারেনি টাইগাররা।

দ্বিতীয় ওভারে মাত্র ৩ বলের ব্যবধানে ১ রানের মধ্যে হারায় তামিম ও নাজমুলকে। ৩৩ রানে ফিরে যান সাদমান। ৩ উইকেট হারিয়ে কোণঠাসা দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দিন শুরু করেছে হাতে ৭ উইকেট ও স্কোরবোর্ডে ৪৭ রান নিয়ে।

ব্যক্তিগত ১০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা মুশফিক বেশিদূর যেতে পারেননি। মাত্র ৮ রান না যোগ হতেই রাকিম কর্নওয়ালের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। দলের রান তখন ৭৩। মুশফিক রিভিউ নিয়েছিলেন কিন্তু কোনো কাজ হয়নি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ১৮ রান।
এদিকে, অপরপ্রান্তে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল। টেস্ট ক্যারিয়ারে নিজের ১৩তম অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। তিনি ৩১ রান নিয়ে দিন শুরু করেছিলেন। ফিফটি করতে এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেছেন ৮৪ বল। চার মেরেছেন পাঁচটি।

মুশফিকের বিদায়ের পর ব্যাট করতে নামেন লিটন দাস। যদিও এ পজিশনে ব্যাটিং করতে আসার কথা ছিল সাকিব আল হাসানের। চোট থাকায় বিশ্রামে আছেন সাকিব। লিটন ব্যাট করতে এসে দারুণ সঙ্গ দিচ্ছেন ক্রিজে থিতু হওয়া মুমিনুলকে। এই দুইজনের ৫ম উইকেটের জুটিতে বড় লিডের দিকে এগোচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত এই জুটি থেকে এসেছে ৭৯ বলে ৫১ রান। বাংলাদেশের লিড ২৯৫। মুমিনুল ৬৯ ও লিটন ৩৯ রানে অপরাজিত আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102