সকাল সাতটায় সেখানে আগুন লেগে যায়। ভয়াবহ এ আগুনে এখন পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন। ভবনের ১৮তলায় আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, অগ্নিকাণ্ড থেকে কুণ্ডলী পাকানো আগুন আকাশের দিকে উঠছে। ভবনটি দাউ দাউ করে জ্বলছে।
মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার বলেন, অগ্নিকাণ্ডে আহত ছয় বৃদ্ধকে অক্সিজেন সহায়তা দিতে হয়েছে। তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও বিপুল ধোঁয়া ছড়িয়ে পড়ছে।
আগুনে আটকেপড়া সবাইকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
একটি ভিডিও শেয়ার করে বিজেপি নেতা প্রীতি গান্ধী বলেন, সচরাচর যেসব অজুহাত দেওয়া হয়, এবারও তাই দেওয়া হচ্ছে। মানুষের যখন প্রাণহানি ঘটছে, তখন ঘটনার ন্যায্যতা দিতে খোঁড়া যুক্তি দাঁড় করানো হচ্ছে।