ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মুম্বাইয়ের যানজটে বাড়ছে বিবাহ বিচ্ছেদ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত
মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী অমৃতা

ভারতের মুম্বাইয়ে অন্তত ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদের কারণ যানজট, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী অমৃতা এমনই দাবি করেছেন। খবর আনন্দবাজার পত্রিকা।

অমৃতা দাবি করেন, দেশের বাণিজ্যিক রাজধানীতে অন্তত ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদের কারণ যানজট।

অমৃতার বলেন, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এ কথা বলছি। বাইরে বেরোলেই রাস্তায় গর্ত, যানজটসহ বেশ কিছু সমস্যা দেখতে পাই। যানজটের কারণে মুম্বাইয়ের নাগরিকরা তাদের পরিবারকে সময় দিতে পারে না এবং এই কারণে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদ হয়।

শিবসেনা-এমসিপি-কংগ্রেস জোট সরকারের আমলে মুম্বাই তথা মহারাষ্ট্রের রাস্তাঘাটের বেহাল দশা হয়েছে বলে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছিলেন মহারাষ্ট্রের বিরোধী দলীয়নেতা দেবেন্দ্রর স্ত্রী অমৃতা। যদিও তার এমন মন্তব্যের পিছনে রাজনীতি নেই বলে দাবি করে অমৃতা বলেন, ভুলে যান আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। একজন সাধারণ নারী হিসেবে এটাই আমার অভিজ্ঞতা।

অমৃতার ওই মন্তব্যের ভিডিও প্রকাশ হওয়ার পর শুরু হয় রাজনৈতিক বিতর্ক। শিবসেনার রাজ্যসভা সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী অমৃতার নাম উল্লেখ না করে টুইটারে লেখেন, দিনের সেরা কুযুক্তিতে পুরস্কার সেই নারী পাবেন যিনি বলেন, ৩ শতাংশ মুম্বাইবাসী রাস্তায় যানজটের কারণে বিবাহ বিচ্ছেদ করছেন! বিচ্ছেদে মনোনিবেশ না করে বরং একটু ছুটি নেন। বেঙ্গালুরুবাসী এমন খবর পড়বে না। এই মন্তব্য আপনাদের দাম্পত্যের পক্ষে মারাত্মক হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102