ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১১, আহত ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪৩ বার পঠিত

ভারতের মুম্বাইয়ের মালাড এলাকায় একটি চারতলা ভবন ধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের মালাডের বস্তি এলাকায় ওই বাড়িটি ধসে পড়েছে অন্য একটি বাড়ির ওপরে। সেটিও ধূলিসাৎ হয়েছে। দুটি বাড়িতেই মানুষজন সে সময় রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ এই দুর্ঘটনায় প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে পারেননি অনেকেই। চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আর জখম কমপক্ষে ৭ জন।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে তারা বাইরে বেরিয়ে এসে দেখেন চারতলা একটি বাড়ি ধসে পড়েছে। ওই বাড়ির লাগোয়া আরও তিনটি বাড়ি ছিল। তার মধ্যে একটির ওপর ধসে পড়েছে ওই বাড়িটি। বাকিগুলোর ভিতও নড়বড়ে। বিপজ্জনক অবস্থায় আছে।

ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বাড়িটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ধুলোর চাদরে ঢেকে যায় গোটা এলাকা। সেই অবস্থাতেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলও। ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজ শুরু করে দেয় তারা।

উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনার সময় বাড়ির ভেতরে শিশুরাও ছিল। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। ১১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102