ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুরগি নিয়ে ঝগড়ায় প্রাণ গেল মাদরাসাছাত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

কুমিল্লার তিতাস উপজেলায় মুরগি নিয়ে ঝগড়ার সময় প্রতিবেশীর ইটের আঘাতে আয়েশা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন। আয়েশা মোহনপুরে মৃত আবুল কাশেমের মেয়ে ও মোহনপুর দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। লাশ ময়না তদন্তের জন্য গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় মেম্বার মকবুল মাহমুদ প্রধান জানান, সীমানায় মুরগি যাওয়াকে কেন্দ্র করে রবিবার বিকালে আয়েশা ও তার মা পারভীনের সঙ্গে প্রতিবেশী আজিজের স্ত্রীর বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডা শুনে আজিজ ঘটনাস্থলে এসে আয়েশাকে লক্ষ্য করে একটি ইট ছুড়ে মারেন। মাথায় ইট লেগে আয়েশা মাটিতে লুটিয়ে পড়ে। মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সন্ধ্যায় ঢাকা যাওয়ার পথে মারা যায় আয়েশা। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস জানান, তুচ্ছ ঘটনায় ছাত্রীর মৃত্যু হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102