ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুরাদনগরে চাঞ্চল্যকর বিকাশ হত্যার রহস্য উদঘাটন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত
কুমিল্লা

কুমিল্লার মুরাদনগর থানার চাঞ্চল্যকর বিকাশ চন্দ্র বর্মনের ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। আটক করা হয়েছে হত্যাকারী এবং উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আজিমুল আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩০ অক্টোবর রাতে মুরাদনগর উপজেলার জেলাপাড়ার কিশোর বিকাশ চন্দ্র বর্মন লক্ষ্মীপূজার আনন্দ উপভোগ করতে পাশের মনা বাবুর বাড়িতে যান। সেখানে প্রসাদ খাওয়ার শেষে বন্ধুদের সঙ্গে মুরাদনগর বাজারে চা পান করতে যান তিনি। পরে ওই রাত ও পরদিন সে আর বাড়ি না ফেরায় তাকে চারদিকে খোঁজাখুঁজি করা হয়। পরে তার বাবা প্রহ্লাদ চন্দ্র বর্মন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ্য করে থানায় মামলা করেন। পরে ২ অক্টোবর ভিকটিমের বাড়ির পাশে পুকুরের কচুরিপানার নিচ থেকে বিকাশের মরদেহ উদ্ধার করে।

পুলিশ তদন্ত শেষে পূজা বাড়িতে খুনির পায়ের ফেলে দেয়া জুতা পর্যবেক্ষণ ও পূজা বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তির সহায়তা নিয়ে শাকিবকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে বিকাশের মোবাইল ফোন সেটটি ছিনিয়ে নিতেই তাকে ছুরিকাঘাতে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102