ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুরাদের অশ্লীল বক্তব্যের ৯৬টি লিংক সরানো হয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের অশ্লীল, কুরুচিপূর্ণ ও বিতর্কিত অডিও-ভিডিওর ৯৬টি লিংক ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বিটিআরসির (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এ তথ্য জানান।

টেলিকম বিটের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির সদস্যদের সঙ্গে রমনায় বিটিআরসি ভবনে মতবিনিময়কালে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের উপস্থিতিতে তিনি একথা জানান।

নাসিম পারভেজ বলেন, সম্প্রতি প্রতিমন্ত্রী মুরাদ ইস্যুতে ফেসবুককে ২৬৮ লিংক পাঠিয়েছি। তার মধ্যে ৯৪টি রিমুভ করেছে। ১৭৪টি তদন্তাদীন। আর ইউটিউবে ১২০টির মধ্যে ২টি রিমুভ হয়েছে।

সোশ্যাল মিডিয়ার কনটেন্ট সরানোর প্রযুক্তি নেই বলে জানিয়ে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেছেন, ডিজিটাল সিকিউরিটি সেল করার উদ্যোগ নেওয়া হবে। এজন্য অর্গানোগ্রাম পরিবর্তন করা হবে।

মতবিনিময়কালে বিটিআরসির ঊর্ধতন কর্মকর্তা ছাড়াও টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী, সাধারণ সম্পাদক সমীর কুমার দে এবং সংগঠনটির সদস্যরা অংশ নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102