ads
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুশতাকের মৃত্যু ‘স্বাভাবিক’: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদের (৫৩) কারাগারে মুত্যু ন্যাচারল (স্বাভাবিক) বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মুশতাকের মৃত্যু ন্যাচারাল (স্বাভাবিক মৃত্যু)। এর সাথে অন্য কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

বুধবার (৩ মার্চ) বিকালে মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় করা তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জমা দেওয়া হয়। পরে এই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ কথা বলেন।

গত ২৫ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় মুশতাকের। তবে কীভাবে তার মৃত্যু হল, সে বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট কোনো বক্তব্য না আসায় সন্দেহ প্রকাশ করেন অনেকে।

পরবর্তীকালে ২৬ ফেব্রুয়ারি ময়না তদন্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পুলিশ তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। গাজীপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ।

এ ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫ সদস্যের এই কমিটি গঠন করে। গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম ওই কমিটি গঠন করেন। একই সাথে দুই কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। কমিটির সদস্যরা হলেন- গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা। তিন দিনের মধ্যে বুধবার এই তদন্ত প্রতিবদেন জমা দেয় কমিটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102