ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুশফিককে ছাড়িয়ে বেশি দূরে যেতে পারলেন না তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারিয়েছে টাইগাররা।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার কিছুক্ষণ পরেই ৯ রান করে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। ১৫ বলে ২ চারে ৯ রান করেন তামিম। ক্যারিবীয় ফাস্ট বোলার কেমার রোচের করা ইনিংসের পঞ্চম ওভারে লেন্থ বলে শট খেলতে এগিয়ে এসেছিলেন তামিম। কিন্তু দ্রুতগতির বল তার ব্যাট ও প্যাডের ফাঁক গলে স্ট্যাম্প ভেঙে দেয়।

এদিন ৯ রান করে মুশফিকুর রহিমকে টপকে যান তিনি। টেস্টে মুশফিকের রান ৪ হাজার ৪১৩। তামিমের ৪ হাজার ৪১৪। মুশফিক এখনো ব্যাটিংয়ে নামেননি। তাই তার সামনে সুযোগ আছে ওপেনারকে ছাড়িয়ে যাওয়ার।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬১ রান। সাদমান ইসলাম ৩১ ও নাজমুল হোসেন শান্ত ২১ রানে ব্যাট করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102