ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুশফিক আউট, হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

প্রথম ইনিংসে ১৭১ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ৪৭ রানে চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিন শেষ করে বাংলাদেশ। সাত উইকেট হাতে রেখে ২১৮ রানে এগিয়ে থেকে ৪র্থ দিন শুরু করেছে স্বাগতিকরা।

গতকাল মিরাজের ঘূর্ণিঝড়ের পর রাহকিমের স্পিনজাদু দেখল ক্রিকেটপ্রেমীরা। আর দ্বিতীয় ইনিংসে বল করতে নেমেই বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা দেন উইন্ডিজ দানব রাহকিম কর্নওয়াল।

টপাটপ তুলে নেন ওপেনার তামিম ও শান্তর উইকেট। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মুমিনুল ও অভিজ্ঞ মুশফিক। এ দুই অভিজ্ঞর ওপরই নির্ভর করে টিভি সেটের সামনে বসেছিল টাইগার সমর্থকরা। তবে মুশফিক ব্যর্থ হয়েছেন। কাটা পড়েছেন সেই ১৪৫ কেজি ওজনের দানবের স্পিনেই।

রাহকিম কর্নওয়ালের একটি বল মিস করে এলবিডব্লিউ হন মুশফিক। মুশফিক রিভিউ নিয়েছিলেন। তাতে কাজ হয়নি। রিপ্লেতে দেখা গেল, বল উইকেট হিট করছে। ফলে ৪৮ বলে ১৮ রানে শেষ হলো মিস্টার ডিপেন্ডেবলের ইনিংস।

মুশফিক-মুমিনুলের চতুর্থ উইকেটে ৪০ রানের জুটি ভাঙল।

অন্যপ্রান্তে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মুমিনুল। নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। টেস্ট ক্যারিয়ারে নিজের ১৪তম ফিফটি তুলে নিয়েছেন। ৮৪ বল খেলে চার বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করলেন বাংলাদেশের সাদা জার্সির অধিনায়ক।

মুশফিক আউট হওয়ার পরই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। মুশফিকের সাজঘরে ফেরার পর ব্যাট হাতে নেমেছেন লিটন দাস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৮৫ রান। অর্থাৎ ২৫৬ রানের লিড নিয়ে এগিয়ে স্বাগতিকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102